জানা যায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিল সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কে সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আবু আজীফ।
.png)