ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ২২ মার্চ ২০২৪
যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
দুর্ঘটনাকবলিত বাস

বরিশালের গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন।

Advertisement

তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে এবং কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!