ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস উল্টে খাদে, দুই নারী নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২ জুন ২০২২
বাস উল্টে খাদে, দুই নারী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়

পাবনার যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। বৃহস্পতিবার দুপুরে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সুজানগর উপজেলার চর গোলাই মধ্যপাড়ার আবুল কালাম আজাদের মেয়ে ২৭ বছর বয়সী সুলতানা কনিকা ও আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মন্টু শেখের স্ত্রী ৭০ বছরের মোর্শেদা খাতুন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ছেড়ে আসা মুহাম্মদ এক্সপ্রেসের একটি বাস পাবনায় যাচ্ছিল। পাবনা-নগরবাড়ি মহাসড়কের মধুপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!