ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২২ মার্চ ২০২৪
ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার
নিহতের স্বজনদের আহাজারি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের আব্দুল বারিকের ছেলে। 

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, শাহ আলম শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ভাতিজা রাজু মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে ভ্যান চালিয়ে বাড়ি থেকে সড়াতলা বাজারে আসেন শাহ আলম। এরপর সেখানে থাকা মানসিক ভারসাম্যহীন ভাতিজা রাজু তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা নাজনীন জানান, হাসপাতালে আসার আগেই শাহ আলমের মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!