[ দেশজুড়ে ]
সিলেটে ৭ জুয়াড়ি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেট জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকার লালাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লালালাবাজার এলাকার আমিনুল হকের ছেলে মো. জলিল, ফয়েজ উদ্দিনের ছেলে তোফাজ্জল আলী , মাহমুদ আলীর ছেলে মাসুক আলী ও সামসু মিয়া, গউছ আলীর ছেলে শফিক আলী, গোয়ালাবাজার এলাকার হরেশ সূত্রধরের ছেলে হরেন্দ্র সূত্রধর ও লালাবাজার এলাকার আলী আহমদের ছেলে নুরুল ইসলাম।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার শাহ সিকন্দর এলাকার মকবুলের কলোনির একটি পরিত্যক্ত ঘরে তারা জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
.png)
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!