মেঘনায় ট্রলারডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো চারজন।
শনিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, ভোরে অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার আলভি এলাকা মেঘনা নদী থেকে মাঝিকে আটক করেছে নৌপুলিশ।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজ নৌযান এবং ব্যক্তিদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।
.png)
জানা যায়, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এরমধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত্যু হয় তার। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ।