ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে পর্যটকবাহী ট্রলারডুবি: ৩ মাঝি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৩ মার্চ ২০২৪
ভৈরবে পর্যটকবাহী ট্রলারডুবি: ৩ মাঝি আটক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে।

শনিবার ভোরে অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার আলভি এলাকা মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব নৌপুলিশের ওসি মনিরুল ইসলাম।

Advertisement

তিনি জানান, আটক তিন মাঝি মাল্লাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে আটকদের নাম-ঠিকানা এখনি বলা যাচ্ছে না। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার ৬টার দিকে ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় শিশুসহ ৮ জন নিখোঁজ রয়েছেন এবং এক নারী মরদেহ উদ্ধার করা হয়।

ওই ট্রলারের মাঝি নাহিদ জানান, ইফতারের কিছুক্ষণ আগে আশুগঞ্জ চর থেকে ২১ যাত্রী নিয়ে ভৈরব ঘাটে কাছাকাছি আসতেই পেছন থেকে ট্রলারটিকে ধাক্কা দেয় বালুবাহী বাল্কহেডটি। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন আটজন।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, পর্যটকবাহী ট্রলারডুবি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধার অভিযানে নামি। এ সময় নৌপুলিশের সহায়তায় এক নারী মরদেহ উদ্ধার করা হয় এবং ১২ জনকে জীবিত উদ্ধার করি। এখনো আটজন নিখোঁজ রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!