[ দেশজুড়ে ]
অল্পের জন্য রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
ছবি: সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেসে’র সঙ্গে গাছবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রেন আসার আগে স্থানীয় একটি নসিমন রেললাইনে উঠে যায়। গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
এদিকে, ট্রেনটির চালক আব্দুল আওয়াল রানা ফেসবুকে এ ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে- গাছবাহী নসিমনটি রেললাইনের ওপর দাঁড়ানো। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গাড়িটির মাঝামাঝি আঘাত করে। ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!