[ দেশজুড়ে ]
শেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের শ্রীবরদীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ওই দুই মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।
মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার সাতানী শ্রীবরদীর মাহাবুব আলমের স্ত্রী জেসমিন আক্তার ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. মনির মিয়া।
.png)
জানা যায়, শনিবার উপজেলার ভেলুয়া ইউপির গ্যারেজের মোড় এলাকায় একটি রাইস মিলের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। আর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!