ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাশুড়ির সঙ্গে ঝামেলায় গৃহবধূর গলায় ফাঁস

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৪ মার্চ ২০২৪
শাশুড়ির সঙ্গে ঝামেলায় গৃহবধূর গলায় ফাঁস
সদরপুর থানা। ফাইল ফটো

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউপির হরিণ্যা গ্রামে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়ার ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ওই গ্রামের ফাহিম বেপারীর স্ত্রী।

শাশুড়ির সঙ্গে সাংসারিক ঝামেলার জের ধরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

সাদিয়ার বাবা জিয়ারুল ভূঁইয়া বলেন, দুই বছর আগে পারিবারিকভাবে ফাহিম বেপারির সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পরে প্রায়ই আমার মেয়ে আমাদের ফোন দিয়ে জানাতো যে তার শাশুড়ির সঙ্গে তার সাংসারের বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। শনিবার সকালেও তার শাশুড়ির সঙ্গে ঝামেলা হয়েছে বলে সে জানায়। এরপর ইফতারের আগে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। 

সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গৃহবধূ সাদিয়ার খবর জানতে পেরে পুলিশ তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে ফরিদপুরের মর্গে পাঠানো হয়। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!