ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরকে অপহরণ করে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৫ মার্চ ২০২৪
কিশোরকে অপহরণ করে হত্যা, একজনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. ফয়সাল আহম্মেদ নামে এক কিশোরকে অপহরণ করে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অপূর্ব চন্দ্র দাস সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার তপন চন্দ্র দাশের ছেলে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। 

Advertisement

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার দায়ের করা মামলায় একজনকে ফাঁসি এবং তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সালাহ উদ্দিন সুইট বলেন, ২০২২ সালের ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের জিয়ানগর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে মো. ফয়সাল আহম্মেদ  নিখোঁজ হয়। এই নিখোঁজের ঘটনায় ওই বছরের ২৮ জানুয়ারি সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে দুইজনকে আটক করা হয়। 

তিনি আরো বলেন, তাদের আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে ফয়সালকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে। এ ঘটনায় ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ  রায় ঘোষণা করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!