ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৫ মার্চ ২০২৪
স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ছবি: সংগৃহীত

যশোরে ১২ বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন মিমকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লাকি বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন।

রোববার বিকেল ৩টার দিকে সদরের চুড়ামনকাটির পোলতাডাঙ্গা এলাকায় এসে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে তারা ঝাঁপ দেন ঐ মা। নিহতরা যশোর সদরের বড় হৈবতপুর গ্রামের বাসিন্দা। লাশের পাশ থেকে একটি জন্মদিনের কেক, একটি মোবাইল ফোন ও দুটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে।

জানা যায়, বড় হৈবতপুর গ্রামের মকসেদ আলীর মেয়ে লাকি বেগম তার একমাত্র মেয়ে সুমাইয়া খাতুন মিমিকে সঙ্গে নিয়ে যশোর সদরের সাতমাইল বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতেন। রোববার বিকেল ৩টার দিকে তারা মা ও মেয়ে পোলতাডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী সাখাওয়াত হোসেন জানান, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ৩টার দিকে যাওয়ার পর লাশ দুটি পড়ে থাকতে দেখেন তিনি। 

তিনি আরো বলেন, মেয়েটিকে জোর করে নিয়েই ঐ মা ট্রেনের নিচেই ঝাঁপ দেন।

নিহতের ছোট বোন রোজিনা খাতুন জানান, তার বোন সকালে ডাক্তার দেখাতে যশোর শহরে গেছেন বলে তিনি জানতে পারেন। পরে তার বোনের মোবাইল থেকে ফোন করে জানানো হয় তারা ট্রেনে কেটে মারা গেছে। তবে কী কারণে তারা ট্রেনের নিচে ঝাঁপিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না। 

রোজিনা খাতুন আরো জানান, তার বোনের দুই জায়গায় বিয়ে হয়েছিলো। বর্তমানে তিনি স্বামী পরিত্যক্তা।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি এটা চুড়ামনকাটিতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে মা মেয়ের আত্মহত্যা। 

তিনি আরো জানান, লাশের পাশ থেকে একটি জন্মদিনের কেক, একটি মোবাইল ফোন ও দুটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!