ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১২ মার্চ ২০২৪
যশোরে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর সদরের চুড়ামনকাটি বাজারে ট্রাকচাপায় পলাশ (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে চুড়ামনকাটি বাজারের জামির সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ বেসরকারি সংস্থা জাগরণী ফাউন্ডেশনের যশোর সদরের চুড়ামনকাটি ব্রাঞ্চের ফিল্ড অফিসার ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নগরকান্দায়।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, পলাশ চুড়ামনকাটি বাজারের জামির সুপার মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়েন যান। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!