ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ তরুণ আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ২৭ মার্চ ২০২৪
সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ তরুণ আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করা হয়।

এ সময় হেলাল উদ্দিন (২০) নামের এক তরুণকে আটক করা হয়। তিনি উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। 

বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা করে তাকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!