ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে যানবাহন থামিয়ে ডাকাতি, গণপিটুনিতে সর্দার নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ২৭ মার্চ ২০২৪
সড়কে যানবাহন থামিয়ে ডাকাতি, গণপিটুনিতে সর্দার নিহত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়া (৪৫) সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে। ডাকাত সর্দার হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে জানা গেছে। 

লাখাই থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা এলাকায় কয়েকজন ডাকাত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে হিরাজ মিয়াকে গণপিটুনি দেন। এ সময় জনতার ধাওয়া খেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!