বুধবার সকালে মদন থেকে জগন্নাথপুর যাওয়ার সময় উপজেলার উচিতপুর এলাকায় বালই সেতুতে মেশিন উল্টে গেলে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম উপজেলার সদর ইউনিয়নের ফেকনি গ্রামের মৃত খায়রুল ইলামের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে মদন থানার এসআই মো. শাহ জাহান মিয়া বলেন, ওয়াসিম দীর্ঘদিন ধরে কয়েকজনকে নিয়ে দল গঠন করে ইটভাঙার কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ইটভাঙার মেশিন নিয়ে মদন থেকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুরে যাচ্ছিলেন। বালই নদীর কাছে যাওয়ার পর সেতুতে উঠার সময় সড়কের একটি ভাঙার মধ্যে পড়ে মেশিন উল্টে যায়। এ সময় ওয়াসিমসহ সঙ্গে থাকা তিনজন আহত হন। পরে তারা ওয়াসিমকে নিয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মদন থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, ওয়াসিম নামে এক ইটভাঙার শ্রমিক নিহত হয়েছেন। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।