ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাত সর্দার গিয়াস ধরা পড়লো র‌্যাবের হাতে 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৭ মার্চ ২০২৪
ডাকাত সর্দার গিয়াস ধরা পড়লো র‌্যাবের হাতে 
ছবি: ডেইলি বাংলাদেশ

চুরি, ডাকাতি, হত্যা চেষ্টাসহ ৮ মামলার আসামি ডাকাত সর্দার গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গিয়াস উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার গিয়াসকে গ্রেফতার করতে মঙ্গলবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত গিয়াসের বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা থানায় চুরি, ডাকাতি, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনসহ ৮টি মামলা রয়েছে। বুধবার তাকে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে। 

দাগনভূঞা থানা ওসি আবুল হাসিম বলেন, র‌্যাবের হাতে গ্রেফতার ডাকাত দলের সদস্য গিয়াস উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!