ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ২৭ মার্চ ২০২৪
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় ২২ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৯ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

Advertisement

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- হান্নান বেপারী (২৪), মোতালেব (৩৫), আরিফ হোসেন বেপারী (২৪), রসূল খাঁ (২০), শাহীন খান (২৩), নুর আলম (২০), মেহেদী (১৮), আব্দুল কাদির (১৮), সানাউল্লাহ দর্জি (৪৫), শাহ আলম বেপারী (৩২), নাজমুল হোসেন (১৮) ও  বিল্লাল হোসেন (২০)। 

অপ্রাপ্ত বয়স্করা হলো- ইব্রাহীম (১৫), নুরুল ইসলাম (১৬), রায়হান (১৭), শাহানুর মোহান (১৭), শাওন (১৫), হৃদয় কবিরাজ (১৭), রাজীব বেপারী (১৩), বিল্লাল হোসেন (১০) ও মাহবুব (১৪)।

ওসি কামরুজ্জামান বলেন, আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামসহ নৌ পুলিশ অংশগ্রহণ করে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানার হেফাজতে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!