[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার ৪ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আলম মিয়া জেলার সদর উপজেলার গোকর্ণঘাট এলাকার শহিদ মিয়ার ছেলে। একই এলাকার উলচাপাড়া এলাকার জাজ মিয়ার ছেলে আবুল কালাম, নয়নপুর এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে রমজান মিয়া ও জেলা শহরের পাইকপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে মো. শাহজাহান মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বুধববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী ও চোর। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!