ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ২৮ মার্চ ২০২৪
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সামনে বিক্ষোভ করেছে টিআরজেড পোশাক কারখানা লিমিটেডের দুই শতাধিক শ্রমিক। বুধবার (২৭ মার্চ) দুপুরে টঙ্গী কলকারখানা অধিদফতরের সামনে এ আন্দোলন করেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন।

তিনি জানান, টিআরজেড পোশাক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে গত ফেব্রুয়ারির বেতনের ৭৫ ভাগ টাকা পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করা হয়নি। তবে শ্রমিকের বেতন ২৫ ভাগ বকেয়া থাকলেও স্টাফদের বেতন চার মাসের বকেয়া রয়েছে। তাই শ্রমিক ও স্টাফ মিলে একসঙ্গে আন্দোলন করছে।

Advertisement

কারখানার একাধিক শ্রমিক জানান, তাদের দুই কিস্তিতে ফেব্রুয়ারি মাসের কিছু বেতন পরিশোধ করেছে। ফেব্রুয়ারির বেতনের কিছু টাকা, মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা বকেয়া রয়েছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা শাখার সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, ‘শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা বকেয়া রয়েছে। শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কলকারখানা অধিদফতরের সামনে বিক্ষোভ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!