বৃহস্পতিবার সকালে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক নূর সুনামগঞ্জের দিরাই থানার কামালপুর এলাকার হারুন অর রশিদের ছেলে।
মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে গাড়িতে উঠার সময় একটি কাভার্ডভ্যান শফিক নূরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। নিহত শফিক নূরের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)