বুধবার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওরফে রহম সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মহেশ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুর রহমান বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিলেন। এ সময় পাবনা-ঢাকা মহাসড়ক পার হতে গেলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
মাধপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।