ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৮ মার্চ ২০২৪
সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা 
সৈয়দপুর থানা। ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে আশরাফুল ইসলাম রিফাত নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি  শাহ আলম। এর আগে বুধবার রাতে শহরের নয়াটোলা আতিয়ার কলোনী রেলওয়ে কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রিফাত ওই এলাকার  আব্দুর রশিদের ছেলে ও উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

Advertisement

জানা যায়, বুধবার রাতে রিফাতের মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়  । 

ওসি শাহ আলম বলেন, আত্নহত্যার খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!