ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজরত অবস্থায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ২৯ মার্চ ২০২৪
নামাজরত অবস্থায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে জুমার নামাজরত অবস্থায় শাহিনুর রহমান (৩৮) নামের মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শাহিনুর রহমান একই গ্রামের মৃত আব্দুল বারি গাজীর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামাজরত অবস্থায় শাহিনুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যার তার মৃত্যু হয়েছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শোকর আলী জানান, বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!