নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের জুয়েল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে শুরু হয় নির্বাচন। বিরতিহীন চলে দুপুর দুইটা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ১৪টি ভোটের বিপরীতে ১৩টি ভোট প্রয়োগ করা হয়। এর মধ্যে ১১টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন নিউজের ভিডিও জার্নালিস্ট সাদ্দাম আলী পেয়েছেন দুইটি ভোট।
সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মো. তাহেরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বিটিভির মো. বাদল হোসেন, দফতর সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের মো. রাশেদ ইসলাম, প্রচার সম্পাদক পদে ডিবিসি নিউজের আতিয়ার রহমান ও ক্রীড়া সম্পাদক পদে এনটিভির মো. শাহিনুর ইসলাম।
.png)
নির্বাচনে দায়িত্বে থাকা নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক প্রিজাইডিং কর্মকর্তা নুরুল করিম জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত। ভোট গণনা শেষে ১১টি ভোট পেয়ে সভাপতি হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হন সোহেল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদ্দাম আলী পেয়েছেন দুইটি ভোট। একজন সদস্য উপস্থিত না থাকায় ১৩ জন ভোটধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের সংখ্যা ১৪ জন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মনজুরুল আলম সিয়াম, সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল বারী, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সুভাষ বিশ্বাস।