[ দেশজুড়ে ]
তামাক ক্ষেতে মিলল অর্ধেক পুঁতে রাখা শিশুর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর তামাক ক্ষেতে অর্ধেক পুঁতে রাখা রোমান মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রোমান মিয়া ঐ এলাকার আমিনুর হকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। শনিবার বিকেলে সেতুবাজার এলাকার একটি তামাক ক্ষেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে অর্ধশরীর পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
.png)
আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!