ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতাগীতে অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৩১ মার্চ ২০২৪
বেতাগীতে অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গোয়ালবাড়ী গ্রামে বিকৃত চেয়ারার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া নামে এক গৃহবধূ।

শুক্রবার (২৯ মার্চ) রাত ২টার দিকে পুত্র সন্তানটির জন্ম দেয় তিনি। নবজাতক শিশুর ডান চোখ এবং মুখে টিউমার আকৃতির একটি চিহ্ন রয়েছে, যা দেখে তাকে স্বাভাবিক মনে হচ্ছে না। অদ্ভুত এই মানব সন্তানটিকে দেখতে লামিয়ার বাবার বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।

গৃহবধূ লামিয়া জানান, দেড় বছর আগে দক্ষিণ বেতাগী গ্রামের সোলায়মানের সঙ্গে বিয়ে হয় তার। সোলায়মান ঢাকার সাভারে একটি মাদরাসায় শিক্ষকতা করেন। এটি তাদের প্রথম সন্তান। এই সন্তান পেয়েই তিনি খুশি। তার সন্তান সুস্থ আছে, স্বাভাবিক শ্বাস নিচ্ছে। আল্লাহ যা দিয়েছেন এতে খুশি তার পরিবার।

Advertisement

বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বলেন, জন্মগত ত্রুটি এটি। তবে কি কারণে হয়েছে, তা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!