ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ৩১ মার্চ ২০২৪
কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের বিসিক শিল্প নগরী এলাকায় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রির অভিযোগে মেসার্স তানভীর এন্টারপ্রাইজের মালিক আজিজুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার সহায়তায় অভিযান চালানো হয়। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আজিজুর রহমান টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বাজারে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। অভিযানে টিসিবির সিলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়।

Advertisement

সদর ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজুর রহমানকে অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!