[ দেশজুড়ে ]
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় খলিলুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৫)।
রোববার (৩১ মার্চ) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকা চাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে।
খর্নিয়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে হতাহতদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। আহত চালককে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!