রোববার দুপুরে পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, মায়ের সঙ্গে জাহিদের স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিল। স্ত্রী ও মায়ের ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করে। গুরুতর আহত জাহিদের মাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান।
.png)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।