ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বোমা বানানোর ঘটনায় মামলা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ৩১ মার্চ ২০২৪
মাদারীপুরে বোমা বানানোর ঘটনায় মামলা
কালকিনি থানা। ফাইল ফটো

মাদারীপুরের কালকিনিতে বাড়িতে বসে বোমা বানাতে গিয়ে দুইজনের মৃত্যুর ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার সকালে এ তথ্য জানান মামলার বাদী কালকিনি থানার এস আই শাখাওয়াত। 

জানা যায়, গত বুধবার দুপুর ১২টার দিকে ওই  উপজেলার সিডিখান ইউনিয়নের দৌলতখান গ্রামের ইউনুস সরদারের বাড়িতে বসে মোদাচ্ছের শিকদার ও হারুন ঢালীসহ কয়েকজন যুবক হাত বোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদারের মৃত্যু হয়। এ সময় আহত হয় হারুণ ঢালি ও দাদন ঢালি।

খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় কালকিনি থানা পুলিশ। গ্রেফতার আতঙ্কে আহতরা মাদারীপুর জেলার কোনো হাসপাতালে ভর্তি হয়নি। পরে আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় হারুণ ঢালি মারা যায়।

Advertisement

এ ঘটনায় কালকিনি থানার এসআই শাখাওয়াত হোসেন বাদী হয়ে নিহত মোদাচ্ছের শিকদার ও হারুন ঢালীসহ ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী কালকিনি থানার এসআই শাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসামি হারুন ঢালি মারা গেছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!