ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ৩১ মার্চ ২০২৪
অবৈধ কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিএসটিআই এর সনদ গ্রহণ না করে কয়েল উৎপাদন ও বিক্রয়ের দায়ে মেসার্স রূপালী কেমিক্যালস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার মোল্লাঘাটা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা। 

বিএসটিআই সূত্র জানায়, কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কের গায়ে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছিলো। তারা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্রান্ড নাম দিয়ে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন ও বিক্রয় করছিলো।

Advertisement

এ সময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই এর কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান। অভিযানকালে দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিএসটিআই- এর কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!