[ দেশজুড়ে ]
‘প্রস্তুতি থাক’ কাফনের কাপড় পাঠিয়ে ব্যবসায়ীকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত
ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (৩১ মার্চ) গোদনাইলে তার বাসার সামনে একটি কাফনের কাপড়, আতর, গোলাপজল, সাবান, আগরবাতিসহ মৃত মানুষের দাফনের প্রয়োজনীয় জিনিস এবং তার নামে একটি কাগজ (চিরকুট) লিখে রেখে যায় অজ্ঞাত দুষ্কৃতিরা। চিরকুটে লেখা ছিল- ‘অকিল তুই দুনিয়া থেকে বাহির হ। এই লও প্রস্তুতি থাক।’
ওইদিনেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন অকিল ভূঁইয়া।
.png)
অকিল উদ্দিন বলেন, রোববার ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে দেখতে পাই অজ্ঞাতনামা ব্যক্তিরা মৃত ব্যক্তির কাফনের প্রয়োজনীয় জিনিস ও চিরকুট রেখে যায়। তাই আমি জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!