ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কানে কম শুনতেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সিদ্দিকীর 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ১ এপ্রিল ২০২৪
কানে কম শুনতেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সিদ্দিকীর 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিকুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার বাগুণিপাড়া গ্রামের হাজী সিদ্দিক মুন্সির ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে শফিকুর রহমান সিদ্দিকী রেললাইনে হাঁটছিলেন। এ সময় কুতুবের চক এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস নামে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ জানান, শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুনতেন বলে আমরা জানতে পেরেছি। ট্রেন হর্ন দেওয়ার পরও তিনি লাইন থেকে সরে যাননি। ট্রেনের ধাক্কার তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!