[ দেশজুড়ে ]
শিবগঞ্জে কাঁচাবাজারে আগুন, পুড়ে গেছে ১২ দোকান
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান। সোমবার দিনগত রাত ১২টার দিকে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌচ্ছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগে অন্তত ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, শিবগঞ্জ কাঁচাবাজারে তিনটি মুদি দোকানে আগুন বেশি ছিল। এসব দোকানে সোয়াবিন, সরিষাসহ বিভিন্ন তেল থাকার কারণে আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
.png)
এদিকে, কাঁচাবাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!