সোমবার নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, বায়েজিদ বোস্তামী সড়কের হাসনীক্যান মোড় ও ফুটপাতের ওপর কাঠ, টায়ার এবং গাড়ির গ্যারেজ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অভিযান চালিয়ে ছয়জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)