[ দেশজুড়ে ]
চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ৭ জেলের কারাদণ্ড
আটককৃতরা। ছবি: সংগৃহীত
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় আট জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
.png)
আটককৃত জেলেরা হলেন- হাফেজ চানী (৩২), সবুজ মাল (১৯), রাজিব মাল (২০), ফারুক মাল (৩৫), নয়ন (১৮), শান্ত মাল (১২), রুবেল গাজী (১৯), শুকুর জমাদার (২৩)। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলা পশ্চিম জাফরাবাদ।
ওসি মো. কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় আট জেলেকে আটক করা হয়। তাদের থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিন চালিত জেলে নৌকা জব্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!