মঙ্গলবার সকাল ৯টার দিকে মাওয়ায় সেনানিবাস চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলু মিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি মাওয়ায় বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়ার সেনানিবাস চেকপোস্ট এলাকা অতিক্রম করছিল। এ সময় বজলু মিয়া অসাবধানতাবসত রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা
যান তিনি।
.png)
মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসান উর রহমান বলেন, ট্রেন আসার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ায় এ ঘটনা ঘটেছে। বজলু মিয়ার মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে।