[ দেশজুড়ে ]
ঈদ উপহার পেলেন ঈশ্বরদীর ৯৬ ইমাম-মুয়াজ্জিন
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ঈশ্বরদী পৌর শহরের ৪৭টি মসজিদের ৯৬ জন ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। ঈশ্বরদী পৌরসভার অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি ও পায়জামার কাপড় এবং নগদ অর্থ উপহার দেওয়া হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) পৌরসভার হলরুমে এ ঈদ উপহার তুলে দেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। এ সময় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর আবুল হাশেম, ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওলিউল্লাহ প্রমুখ।
মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ঈদ উপলক্ষে পৌর শহরের মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষভাবে সম্মান জানাতে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঈদুল ফিতর
লিংক সফলভাবে কপি হয়েছে!