বুধবার সকালে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিরণ নরসিংদীর বেলাবো এলাকার জলিল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন মোল্লা জানান, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মুরগি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং দুইজন আহত হয়েছেন।
.png)
তিনি আরো জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে, অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।