ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৩ এপ্রিল ২০২৪
হঠাৎ ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের বিলের ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। এ খবরে শত শত উৎসুক মানুষ বিলের মধ্যে ভিড় করেন।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিমাণটি অবরতণ করে। খবর পেয়ে নড়াইল থেকে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান।

এ ঘটনায় বিমানে থাকা দুজন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন।

Advertisement

জানা গেছে, যশোর বিমান বন্দর থেকে একটি প্রশিক্ষণ বিমান বিকেল পৌনে ৩টার দিকে মাইজপাড়ার তারাশি বিলের দিকে দেখা যায়। হঠাৎ করে বিমানটি বিলের একটি ধানক্ষেতে নেমে পড়ে। বিলে অবস্থানরত কৃষক ও এলাকাবাসী তখন বিমানের কাছে ছুটে যান। 

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ নামে এক যুবক জানান, বিমানটি অবতরণের পর ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন।

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণের খবর পাই বিকেল ৩টার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা দুজন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। খবর পেয়ে যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!