ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি একই চক্রের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ৪ এপ্রিল ২০২৪
রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি একই চক্রের
ছবি: সংগৃহীত

রুমা ও থানছিতে ব্যাংক ডাকাতির ঘটনা একই ধরনের এবং একই চক্রের মনে হচ্ছে। ব্যাংকে ডাকাতির এ ঘটনা পূর্বপরিকল্পিত। 

বৃহস্পতিবার সকালে রুমা উপজেলা হাসপাতালে ব্যাংক ডাকাতির ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে দেখতে গিয়ে এ কথা বলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। এর আগে, তিনি ডাকাতি হওয়া বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংকের কার্যালয় পরিদর্শন করেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা জানান, এপ্রিল মাসে কয়েকটি উৎসব থাকায় ব্যাংকে টাকা বেশি থাকার সুযোগে সন্ত্রাসীরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) এশার নামাজের সময় বান্দরবানের রুমা সোনালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। ব্যাংক ম্যানেজারের কক্ষ লণ্ডভণ্ড দেখা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!