বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকায় লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম বাবলু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) চাকরি করেন বলে জানা গেছে তবে তার পদপদবী জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার এসআই খালিদ জানান, মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস সড়কে দাড়িয়ে যাত্রী উঠা নামা করছিলেন। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী অটোরিকশা ওই বাসের পেছনে এসে ধাক্কা দেয়। তখন সিএনজি চালক ও যাত্রী আহত হয়। তাদের স্থানীয় লোকজন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে জানতে পেরেছি বাবলু নামে একজন মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি।
.png)