[ দেশজুড়ে ]
পরিবারে ফিরলেন ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন
ছবি: সংগৃহীত
সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে বান্দরবানের রুমা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পাহাড়ে ড্রোনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। এরপর রাতেই নেজাম উদ্দিনকে তার বড় বোন এবং স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুক্রবার (৫ এপ্রিল) র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে র্যাব কার্যালয়ে নেয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!