ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩১, ৬ এপ্রিল ২০২৪
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
ছবি: অন্তর্জাল

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নারী একই জেলার দিরাই উপজেলার বাসিন্দা। তবে তার নাম জানা যায়নি।

শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!