ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিটিএসের জন্য ঘর ছাড়ল কিশোরী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ৬ এপ্রিল ২০২৪
বিটিএসের জন্য ঘর ছাড়ল কিশোরী
বিটিএস ভক্ত কিশোরী

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে এক কিশোরী। 

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ফতুল্লা থানায় নিখোঁজ জিডি করেছেন ওই কিশোরীর বাবা। এর আগে, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ওই কিশোরী।

ওই কিশোরীর বাবা বলেন, গত বছর আমার মেয়ে দাখিল পাস করে। এরপর বাসায় থাকার সময় মোবাইলে গেম খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। মোবাইলে আসক্তির কারণে সে খাওয়া-দাওয়াও কমিয়ে দেয়। বাসা থেকে চলে যাওয়ার সময় সে কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের কিছু ছবি রেখে গেছে।

Advertisement

তিনি আরো বলেন, ঝগড়া হলেই সে কোরিয়া চলে যাওয়ার হুমকি দিতো। আমরা তাকে নিয়ে শঙ্কিত। সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। তার খোঁজ পাইনি। পুলিশ সাহায্য করলে হয়তো মেয়েকে ফিরে পাব। তবে কীভাবে সে বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল সে সম্পর্কে জানেন না ওই বাবা।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!