[ দেশজুড়ে ]
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ছোট্ট রাইসার
ছবিতে শিশু রাইসা
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুকন্যা রাইসা মনির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাইসা ওই গ্রামের আব্দুর রহিমের কন্যা।
জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় তার বাবা আব্দুর রহিম জুমার নামাজে যাওয়ার জন্য বাড়ির লোকদের রাইসার দিকে খেয়াল রাখার কথা বলে মসজিদে চলে যান। কিছু সময় পর রাইসাকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। পরে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!