ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলাকাটা মরদেহের পাশেই পড়েছিল চাকু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৬ এপ্রিল ২০২৪
গলাকাটা মরদেহের পাশেই পড়েছিল চাকু
ফাইল ফটো

গাজীপুরে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার আমবাগান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে অজ্ঞাত পরিচয় ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি ইব্রাহিম খলিল জানান, সকালে পাঁচপীর মাজার এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী ঐ নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

ওসি আরো বলেন, মরদেহের পাশে একটি চাকু পাওয়া গেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। হত্যার রহস্য ও নিহতের পরিচয় শনাক্তসহ উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!