শনিবার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার শহরের কবিতা চত্বর পয়েন্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিহত জয় শর্মা শহরের ঘোনারপাড়া এলাকার বিমল শর্মার ছেলে। সে কক্সবাজার পৌর প্রিপ্রেরেটরি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, শনিবার সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান ছিল। এ উপলক্ষে দুপুরে বন্ধুদের সঙ্গে জয় শর্মা সমুদ্রে স্নানে নামে। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর জয়ের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।