সোমবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউপির ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার ভবানীপুর গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। তার দুই কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির সীমানায় পানি নিষ্কাশন নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এ নিয়ে একই সীমার প্রতিপক্ষের জামাল মিয়া, কাসেম মিয়াসহ প্রতিপক্ষকে গালি দেয়ার অভিযোগ তোলে দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর আক্রমণ চালায়। এ সময় জাহাঙ্গীরের বুকে ছুরিকাঘাত করায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারিয়া নাজমুন প্রভা জানান, জাহাঙ্গীর নামে ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে।
ভৈরব থানার উপ পরিদর্শক ফরিদুজ্জামান জানান, হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।